রাশিয়া ইউক্রেন সংকট

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি
আবুধাবিতে সম্ভাব্য আলোচনা শুরু হলে তার মূল পরীক্ষা হবে, দুই পক্ষ নিজেদের মৌলিক দাবিতে কতটা ছাড় দিতে প্রস্তুত। আপাতত আলোচনার দরজা খুলছে, কিন্তু সেই দরজা দিয়ে যুদ্ধের অবসান পর্যন্ত পৌঁছানো যাবে কি না, তা নির্ভর করবে ভূখণ্ড, নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার প্রশ্নে বাস্তব সমঝোতার ওপর।

রুশ আক্রমণের ভয়ে সীমান্তে ১০ লাখ স্থলমাইন বসাতে চায় ফিনল্যান্ড
রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় ১০ লাখ অ্যান্টি–পারসোনেল মাইন বা স্থলমাইন কেনার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এ জন্য ১০ কোটি ইউরো ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে দেশটি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নিজেদের প্রতিরক্ষা জোরদার করছে হেলসিঙ্কি। রাশিয়া–ফিনল্যান্ড সীমান্তে এসব মাইন মোতায়েন করা হতে পারে।

যুদ্ধক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট সীমিত, তেলে রাশিয়াকে ছাড়—ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ইউক্রেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর হওয়ার মাত্র দুদিন আগে রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর দ্বন্দ যখন চরমে, ঠিক তখনই এই পদক্ষেপ নেওয়া হলো।

রাশিয়ার নতুন রণকৌশল: ইউক্রেনের যোগাযোগব্যবস্থা পঙ্গু করার লক্ষ্য
পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে যাত্রীবাহী দুটি বাসে রাশিয়ার ছোঁড়া একটি গ্লাইড বোমা সরাসরি আঘাত হানে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে।












