ইউক্রেন

ইউক্রেন যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ আশায় আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, যা বলছে পক্ষগুলো
ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত অবসান এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার আলোচনা করেন তিন দেশের প্রতিনিধিরা।

ইউক্রেনকে দুই ভাগে বিচ্ছিন্ন করতে ‘নতুন কৌশলে হামলা’র পরিকল্পনা রাশিয়ার
ইউক্রেনকে দুই ভাগে বিচ্ছিন্ন করতে দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোতে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলকে পশ্চিমাঞ্চল থেকে বিচ্ছিন্ন করতেই মস্কো এ কৌশল নিতে পারে বলে ইউরোপীয় অংশীদারদের সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় জোহানেসবার্গ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য ফাঁস
রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে প্রকৃত নিহত সেনার সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।












