
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টায় তিনটি বগি উদ্ধার করা হয়েছে। আর বাকি বগিগুলো উদ্ধারে কাজ করছেন রেলওয়ের উদ্ধারকর্মী। দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এ কথা বলেন রেলওয়ের বিভাগীয় ম্যানেজার এ বি এম কামরুজ্জামান।
রেলওয়ের কর্মকর্তা জানান, তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবির (৫৫) সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বেলা ১১টা পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারে কাজ চলছে। আর একটি বগি খাদে পড়ে আছে। বিকেল দিকে উদ্ধারকাজ শেষ হতে পারে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে বলেন, ‘উদ্ধারকাজ দ্রুত করা হচ্ছে, যাতে রেল যোগাযোগ চালু করা যায়। এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করি, বিকেলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।’
উল্লেখ্য, গতকাল বুধবার জ্বালানি তেলভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে