
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়া ও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আজ মঙ্গলবার রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ দফায় দফায় বন্ধ থাকে। বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ার পর মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হলেও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দুপুরের পর চলাচল স্বাভাবিক হলেও আটকে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
আজ সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনের কাছে রেললাইনের ভাঙা অংশ শনাক্ত হয়। নিয়মিত পরিদর্শনের সময় রেলওয়ে কর্মীদের নজরে বিষয়টি আসে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে মেরামতকাজ শুরু হয়।
লাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নাটোরের আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
মেরামত শেষে সকাল সাড়ে ৮টায় ট্রেন চলাচল শুরু হয়। তবে ভাঙা অংশ দিয়ে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে পাবনা-রাজশাহী রুটের ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বেলা ২টা পর্যন্ত রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস আটকা পড়ে। রাজশাহী আসার পথে বাঘার আড়ানী স্টেশনে আটকা পড়ে ধূমকেতু এক্সপ্রেস।
ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আহসান হাবিব জানান, বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় তাঁরা আটকে ছিলেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর যাত্রা শুরু হলেও কিছুক্ষণ পর আবার আড়ানীতে আটকা পড়েন। সকালে রাজশাহীতে পৌঁছানোর কথা থাকলেও তাঁরা পৌঁছান বিকেলে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসান জানান, বরেন্দ্র এক্সপ্রেসের রাজশাহী ছাড়ার সময় ছিল বেলা ৩টা ও কপোতাক্ষ এক্সপ্রেসের বেলা আড়াইটা। ঢালারচর এক্সপ্রেস উদ্ধার শেষে স্টেশন থেকে ট্রেন দুটি ছাড়তে বিকেল ৪টা বেজে যায়।
ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীতে এসে বিকেলে পদ্মা হয়ে ঢাকায় ফিরে যায়।

বিয়ের পর যৌতুকের জন্য সাজু সরদার বিভিন্ন সময় নির্যাতন করতেন হাসিনাকে। একপর্যায়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। যৌতুক হিসেবে হাসিনার বাবার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও গরুও নেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
১৭ মিনিট আগে
শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
২২ মিনিট আগে
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে