জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ শুরু হয় ২০০৯ সালে। প্রথম থেকেই এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ব্যতিক্রম ছিল তৃতীয় সিজন। সেবার সৌরভের পরিবর্তে সঞ্চালনা করেন মিঠুন চক্রবর্তী। তবে দর্শকদের ব্যাপক অনুরোধে পরের সিজন থেকে আবারও সৌরভকে ফিরিয়ে আনা হয়। ১০টি সিজন সফলভাবে চলার পর দাদাগিরির মঞ্চ থেকে বিদায় নিয়েছেন সৌরভ।
২০২৪ সালে দশম সিজন প্রচারের পর হঠাৎ করেই থেমে যায় এই জনপ্রিয় শো। জানা গেছে, পারিশ্রমিক-সংক্রান্ত মতপার্থক্যের জেরেই নাকি চ্যানেলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌরভের। গত বছর জি বাংলার সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে স্টার জলসায় যুক্ত হন তিনি। এ চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করবেন।
প্রায় দুই বছর বিরতির পর ফের দাদাগিরি শুরু করতে প্রস্তুত জি বাংলা। যেহেতু সৌরভ নেই, তাই স্বাভাবিকভাবেই বদল আসবে সঞ্চালনায়। শোনা যাচ্ছে, দাদাগিরির নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে দেবকে। অভিনয় ও রাজনীতি—দুই অঙ্গনেই ব্যাপক জনপ্রিয়তা আছে দেবের, তাই নতুন দাদা হিসেবে তাঁকেই চাইছে চ্যানেল কর্তৃপক্ষ।
যদিও এ বিষয়ে জি বাংলা চ্যানেল বা দেব—কেউই এখনো মুখ খোলেননি। তবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দাদাগিরি সঞ্চালনার জন্য এরই মধ্যে দেবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কারণ চ্যানেল এমন একজনকে চেয়েছিল, যাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং যিনি মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন। সকলেই একমত যে এই ভূমিকার জন্য দেবের চেয়ে ভালো আর কেউ নেই।
দাদাগিরির সঞ্চালক হিসেবে দেবের থাকার বিষয়টি শুনে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। সবার তো নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভকামনা। আশা করছি, দেব দাদাগিরির সঞ্চালনায় নতুন কিছু করবে।’
এবারও দাদাগিরি পরিচালনা করবেন অভিজিৎ সেন। নতুন সিজনে শোয়ের ধরনে খানিকটা বদল আসবে। উপস্থাপক ও প্রতিযোগীদের পাশাপাশি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মেন্টর হিসেবে থাকবেন প্রতি পর্বে। এ ভূমিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গে যোগাযোগ করেছে দাদাগিরি টিম।

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলেমোর বাদ পড়ার পর অনেক ঘটনাই ঘটে গেছে। এমনকি খোদ এড শিরান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই প্রথম মঞ্চে তিনি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেছেন।
১৬ ঘণ্টা আগে
বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
২০ ঘণ্টা আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
২০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে