পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীঘেরা ঐতিহ্যবাহী জেলা মুন্সীগঞ্জ। ইতিহাস, শিক্ষা ও নদীবন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এ জেলার আলাদা পরিচিতি রয়েছে। স্থানীয় রাজনীতি, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা, প্রশাসনিক উদ্যোগ ও সমসাময়িক নানা খবর এই টপিক পেজে প্রকাশিত হয়। মুন্সীগঞ্জের উপজেলা—মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, গজারিয়া, টঙ্গিবাড়ীর খবর পাবেন এখানে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে তিনি হাসপাতালের অনিয়মের কথা বলেন এবং অক্টোবর থেকে ১৫১ শয্যায় উন্নীতকরণের কাজ শুরুর ঘোষণা দেন। এ সময় রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং রোগীদের নানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখ নামের এক বৃদ্ধের গোপনে দ্বিতীয় বিয়ে করা ও জমি বিক্রি নিয়ে সন্তানদের মাঝে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চের প্রায় ৮০ যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে।