Ajker Patrika

ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে পড়ে বৃদ্ধ নিহত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২৩: ১২
ট্রাককে জায়গা দিতে গিয়ে উল্টে গেল মিশুক, নিচে পড়ে বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ব্যাটারিচালিত মিশুকের নিচে চাপা পড়ে আবু বাক্কার শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার টঙ্গিবাড়ী-বালিগাঁও প্রধান সড়কের বাদল মিজি স্পেশালাইজড প্রাইভেট হসপিটাল লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বাক্কার শেখ উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত ফালান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাস্তার পাশ দিয়ে টঙ্গিবাড়ী বাজারে যাচ্ছিলেন আবু বাক্কার। পথে হাসপাতালের সামনে একটি বালুভর্তি ট্রাককে জায়গা দিতে গিয়ে ব্যাটারিচালিত মিশুকটি উল্টে যায়। এ সময় মিশুকটির নিচে চাপা পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত