
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, সরকারের চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে বাজারে রাখা ৭০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানকালে জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ। পরে জব্দ করা জাটকা পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২২ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
৩০ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে