
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা গ্রামে মাদকবিরোধী মানববন্ধন করেছে এলাকাবাসী ও যুবসমাজ। আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার পর দক্ষিণ পুরা জামে মসজিদের সামনে এ কর্মসূচি হয়।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাই তৈরি এবং এসব খাদ্যপণ্যের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মুন্সিগঞ্জের টংগিবাড়ির মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চর বেহেরপাড়া কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রায় পাঁচ বছর পর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে স্থাপিত ক্লিনিকটি জনবল সংকটে এত দিন বন্ধ ছিল। বুধবার পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে দুই দিন কার্যক্রম শুরুর আশ্বাস দেন।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ থেকে ভাওয়ালপাড়া অভিমুখী সড়কের আরসিসিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নবকিরণ ক্লাবেরও উদ্বোধন করা হয়।