Ajker Patrika

সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫: ২৬
সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের ঘটনা নিয়ে একটি টিভি টক শোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা কামরুজ্জামান রতন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি ‘স্টার নিউজ’-এর একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বক্তব্য দেন কামরুজ্জামান রতন। সেখানে তিনি বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

তাঁর এই মন্তব্যটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের স্বজনদের মধ্যে এই নিয়ে অসন্তোষ তৈরি হয়।

সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে কামরুজ্জামান রতন ফেসবুকে লেখেন, ‘সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত উক্ত মন্তব্যটি করেছিলাম।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

নিজের ভুলের অনুশোচনা প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘মানুষ মাত্রই ভুল হতে পারে এবং ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়াটা একটি বিশেষ অনুগ্রহ।’ তিনি তাঁর ওই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে দেশবাসী ও ক্ষতিগ্রস্তদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত