
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাত ৩টার দিকে ডাকাত দল রাস্তায় পাশ থেকে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড তৈরি করে। এ সময় একটি পিকআপ ভ্যান ও দুটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতেরা চালক, সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়।
খবর পেয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। ভোর ৫টার দিকে একই স্থানে একই কায়দায় একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হাঁসাড়া এলাকায় গত এক বছরে অন্তত ১০-১২ বার একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় ডাকাতি করতে পারেনি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি।

যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।
৪ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
২৬ মিনিট আগে
ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।
১ ঘণ্টা আগে