মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চের প্রায় ৮০ যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল সোমবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সদরদপ্তর।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘মকবুল-২’ নামে একটি লঞ্চ মেঘনা নদীর ষোলআনি এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। এ সময় লঞ্চের যাত্রী সেলিম হোসেন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের অনুরোধ করেন। খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমভি আল-মাহবুব’ নামে আরেকটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের সব যাত্রীকে নিরাপদে স্থানান্তর করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, নৌ পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো হতাহতের ঘটনা ছাড়াই যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১ ঘণ্টা আগে
জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, অসাধু কর্মকর্তা ও দালালদের সঙ্গে মিলে সক্রিয় একটি চক্র তাঁদের এনআইডি ও পাসপোর্ট করিয়ে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
৬ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৬ ঘণ্টা আগে