
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইয়ের প্রস্তুতি, বাসি ও খাওয়ার অযোগ্য মাংস বিক্রির অভিযোগে দুই কসাইকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। এ সময় জবাইয়ের জন্য প্রস্তুত রাখা একটি অসুস্থ গরু উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি খাওয়ার অযোগ্য মাংস জব্দ করে বিনষ্ট করা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার-সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।