
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দুর্বৃত্তরা মাঠ থেকে তোলা আলু লবণ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এক কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠাদিয়া গ্রামের কৃষক ফজল হক ব্যাপারী নিজ জমিতে উৎপাদিত আলু তুলে হিমাগারে সংরক্ষণের জন্য বস্তাবন্দী করে রাখেন। পরদিন পরিবহনের ব্যবস্থা হলেই আলুগুলো হিমাগারে নেওয়ার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা ওই আলুর বস্তায় লবণ ছিটিয়ে দেয়। ফলে সব আলু নষ্ট হয়ে যায়।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠের পাশে রাখা বস্তাবন্দী আলুর বড় অংশই লবণের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় কৃষক ফজল হক ব্যাপারী দিশেহারা হয়ে পড়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
ফজল হক ব্যাপারী বলেন, ধারদেনা করে আলু চাষ করেছিলেন। উৎপাদিত আলু বিক্রি করে ঋণ পরিশোধের আশা ছিল। কিন্তু এ ঘটনায় তাঁর সব স্বপ্ন ভেঙে গেছে। তিনি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ক্ষতিপূরণের দাবি জানান।
স্থানীয় কৃষক বাবু ব্যাপারী ও মামুন দেওয়ান বলেন, অনেক কষ্ট করে আলু উৎপাদন করা হয়েছে। ফসল তোলার পর এভাবে আলু নষ্ট করে দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ। তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।
জুম্মন ব্যাপারী বলেন, তাঁর বাবা ধারদেনা করে আলু চাষ করেছেন। তিনি প্রবাস থেকে এসে নিজ হাতে আলু বস্তাবন্দী করেছেন। এভাবে ফসল নষ্ট হলে ভবিষ্যতে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে