মিঠামইন

প্রাণিসম্পদ হাসপাতালই নিষ্প্রাণ যেখানে
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালগুলোতে জনবল-সংকটে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় অনেক খামারি খামার বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। তিন উপজেলার তিনটি হাসপাতালে ৩৩ পদের ১৯টিই শূন্য পড়ে আছে।

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তরের অর্ধেকের বেশি চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। প্রায় ৮০টি পদ শূন্য থাকায় ভূমিসেবা, শিক্ষা, কৃষি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি বরাদ্দের ৬৭০ বস্তা সার নিয়ে যাওয়ার পথে মেঘনা নদীতে একটি সারবাহী ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা টিএসপি, ডিএপি ও এমওপি সারসহ ডিলার ও নৌকার মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ
হাওরের বিস্তীর্ণ জনপদ পেরিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অনেকেরই বাড়ি থেকে খাবার আনার সুযোগ থাকে না। ফলে ক্ষুধার্ত পেটে সারা দিন ক্লাস করতে হয় তাদের। আবার খাবারের জন্য বিদ্যালয় থেকে বেরিয়ে বাজারে গেলে নষ্ট হয় মূল্যবান সময়।











