Ajker Patrika

বাড়িতে ৮২ বস্তা সার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাড়িতে ৮২ বস্তা সার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে ৮২ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএএফ) সার মজুতের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে ৮২ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএএফ) সার মজুতের অপরাধে মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেল ৫টায় মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান নিজ বাড়িতে ৮২ বস্তা ডিএএফ সার অবৈধভাবে মজুত করে রেখেছিলেন।

মিঠামইন উপজেলা কৃষি অফিস গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ সার মজুতের খবর পায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সার উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, রোববার বিকেলে অবৈধভাবে সার মজুতের খবর পাওয়া যায়। পরে সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি জানানো হলে তিনি সরেজমিনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উদ্ধার করা সার দ্রুত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

মিঠামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তারিকুল ইসলাম বলেন, ডিলারশিপ ছাড়া অবৈধভাবে সার মজুতের অপরাধে মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত