
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি বাড়িতে নতুন বসানো নলকূপে পানি তুলতে গিয়ে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. হাসান গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য শনিবার ঘরের পাশে ১১০ ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন। সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর মিস্ত্রিদের উপস্থিতিতে পানি তোলার সময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর আগুন নিভে যায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
হাসানের স্বজন মাওলানা আবদুর জাহের বলেন, ‘নলকূপ স্থাপনের কাজ শেষে পানি তোলার জন্য চাপ দিতেই পানির সঙ্গে আগুন বের হতে শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা আগুন জ্বলতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বর্তমানে নলকূপের মুখ বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। রোববার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানানো হয়েছে।’
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার উজ্জ্বল বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। তবে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সালেহ আহম্মদ বলেন, নতুন নলকূপ বসানোর সময় ভূগর্ভে জমে থাকা অল্প পরিমাণ গ্যাসের কারণে এমনটি হতে পারে। সাধারণত এটি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তবে ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন বলেও জানান। তিনি আরও বলেন, এ ধরনের গ্যাস নির্গমনের বিষয়টি দেখভালের জন্য সরকারের আলাদা বিভাগ রয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার প্রক্রিয়া চলছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যারেজের গেট পরিচালনা ও পানি নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চান।
২ মিনিট আগে
দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রোববার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জেলে গুরুতর জখম হয়েছেন। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী-সংলগ্ন সাগরে জাল
৬ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে রংপুর কেন্দ্রীয় কারাগারে থেকেই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়।
৮ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় বালুসহ বাল্কহেড ও ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করা হয়। জব্দ করা বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে।
১০ মিনিট আগে