
ফেনীর দাগনভূঞায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে ছোট ফেনী নদীতে চামড়া ফেলে দিয়েছেন কয়েকজন মৌসুমি ব্যবসায়ী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে পরিবেশ দূষণের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীদের বাড়িতে যান দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। এ সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান।
গতকাল শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দাগনভূঞার মাতুভূঞা এলাকার একটি সেতু থেকে ছোট ফেনী নদীতে গরুর চামড়া ফেলছেন। স্থানীয় সূত্র জানায়, ঈদের পর দুই দিন পার হলেও চামড়া বিক্রি করতে না পেরে এবং সংরক্ষণের অতিরিক্ত খরচ বহন করতে না পারায় কয়েকজন মৌসুমি ব্যবসায়ী এসব চামড়া নদীতে ফেলে দেন।
ভিডিওটি নজরে আসার পর বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম উপজেলার মারিজপুর গ্রামে যান। সেখানে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে নদীতে চামড়া ফেলে পরিবেশদূষণের কারণ জানতে চান। এ সময় ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান। পরে তিনি তাঁদের ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্কতামূলক পরামর্শ দেন।
অভিযুক্ত চামড়া ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, ‘আমরা না জেনে, না বুঝে নদীতে চামড়া ফেলেছি। এটা করা উচিত হয়নি। এটি যে পরিবেশের জন্য ক্ষতিকর, তা আমরা জানতাম না। এমন ভুল আর কখনো করব না।’
দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন অপরাধমূলক কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত লোকসানের কারণে তাঁরা এমন কাজ করেছেন। তাঁরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাঁদের সহযোগিতা করতে পারতাম।’
উল্লেখ্য, চলতি মৌসুমে কাঁচা চামড়ার বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় জেলার বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। এতে চামড়া সংরক্ষণ ও বিপণনে সংকট তৈরি হয়েছে।

‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
৬ মিনিট আগে
ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
১০ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্ট
২৮ মিনিট আগে