
ফেনীতে কোরবানির পশুর হাটগুলোয় জমে উঠেছে বেচাকেনা। বৃষ্টি আর কাদাজলের দুর্ভোগ সত্ত্বেও ছোট-বড় সব হাটেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা ভিড় করছেন। পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছে মানুষ। আর পশু বেচা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল মাঠ ও দাগনভূঞার সিলোনিয়া বাজারে গিয়ে মানুষের ভিড় লক্ষ করা যায়।
মুন্সীরহাট আলী আজম স্কুলমাঠে বসা পশুর হাটে গরু বিক্রি করতে এসেছেন মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘বৃষ্টি থাকলেও এবার হাটে মানুষের উপস্থিতি ভালো। আশা করছি, শেষ দিকে আরও ভালো দাম পাব। বৃষ্টি না হলে ক্রেতাদের ভিড় আরও বেশি হতো।’
ক্রেতা আবদুল কাদের বলেন, ‘কোরবানির গরু তো কিনতেই হবে। তাই বাধ্য হয়েই বৃষ্টির মধ্যেও হাটে এসেছি। আশা করছি, সামর্থ্যের মধ্যেই নিজের পছন্দের গরুটি কিনতে পারব।’
অন্যদিকে দাগনভূঞার সিলোনিয়া বাজারে গিয়ে দেখা যায়, নোয়াখালী-ফেনী আঞ্চলিক সড়কের এক পাশ দখল করে বসেছে অস্থায়ী পশুর হাট। সেখানে গরু ও ছাগলের সারি ঘিরে ক্রেতারা ভিড় করেছেন। যানবাহন চলাচলেও কিছুটা ধীরগতি দেখা দেয়।
সিলোনিয়া হাটে গরু বিক্রি করতে এসেছেন মো. শাহ আলম। তিনি বলেন, বৃষ্টি থাকায় প্রথমে মনে হয়েছিল ক্রেতা কম হবে, কিন্তু দুপুরের পর থেকে মানুষ বাড়তে শুরু করেছে। ছোট গরু আর ছাগলের চাহিদা বেশি দেখা যাচ্ছে।
ছাগল বিক্রেতা নুরুল ইসলাম বলেন, মাঝারি দামের পশুর প্রতি মানুষের আগ্রহ বেশি। ক্রেতারা ঘুরে ঘুরে দাম যাচাই করছেন। বৃষ্টি উপেক্ষা করেও হাটে মানুষের উপস্থিতি সন্তোষজনক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কোরবানিতে পশু বেচাকেনায় জেলার ছয় উপজেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে ১২৯টি পশুর হাট বসেছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, কোরবানির পশুর হাটগুলোকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও হাটের আশপাশ এলাকায় টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই কিংবা জাল টাকার লেনদেন না ঘটে। তিনি আরও বলেন, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদে বেচাকেনার পরিবেশ নিশ্চিত করতে ব্যাংকের সহযোগিতায় বিভিন্ন পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। এসব মেশিনের মাধ্যমে দ্রুত নোট যাচাই করা সম্ভব হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে