
ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (৩১ মে) বিকেল ৪টায় সোনাগাজী পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানস্থলে সোনাগাজী থানার ওসি কামরুল ইসলামকে মঞ্চে প্রধান অতিথির পাশের আসনে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের পাশে বসে থাকতে দেখা যায়। একই সঙ্গে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানও মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন।

তাঁদের এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে সরকারি চাকরিবিধি ও পেশাগত নিরপেক্ষতার পরিপন্থী বলে মন্তব্য করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ওসিরা আমন্ত্রিত অতিথি ছিলেন না, মন্ত্রীর নিরাপত্তার প্রটোকলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন। পরে তাঁদের অবস্থান নিয়ে কিছু জটিলতা তৈরি হয়।
অন্যদিকে সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, তিনি কেবল নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, পোশাক পরিহিত অবস্থায় কোনো দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
২৯ মিনিট আগে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
১ ঘণ্টা আগে