
ফেনীতে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই কর্মীকে বয়স ১৮ বছর দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি, জন্মনিবন্ধন অনুযায়ী তাঁদের দুজনেরই বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। অথচ প্রাপ্তবয়স্ক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ওহিদুর রহমানের ছেলে। একই মামলায় আরও গ্রেপ্তার হন সিন্দুরপুর ইউনিয়নের মজু মিয়ার ছেলে আবদুল্লাহ আল নোমান (১৮)।
পরিবারের সদস্যরা জানান, জন্মনিবন্ধন অনুযায়ী একজনের বয়স ১৭ বছর ২ মাস ২৪ দিন। অন্যজনের বয়স ১৭ বছর ৩ মাস ৮ দিন। কিন্তু মামলার নথিতে তাঁদের বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার (১৯ মে) ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্ক দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেপ্তারের পর আসামিরা তাঁদের বয়স ১৮ বলেছেন। সে অনুযায়ী মামলার এজাহার প্রস্তুত করা হয়েছে। আদালতে পাঠিয়ে দেওয়ার পর পরিবারের পক্ষ থেকে বয়স কম বলা হচ্ছে। তদন্তে যদি তাঁদের বয়স ১৮-এর কম প্রমাণ হয়, সে ক্ষেত্রে শিশু অপরাধী হিসেবে প্রতিবেদন দেওয়া হবে এবং সেটির সুযোগ রয়েছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক তিন ছাত্রলীগ কর্মীকে কোনো আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, সেটি আমার জানা নেই। হয়তো তাদের বয়সের প্রমাণক না পাওয়ায় তাদের এভাবে চালান দেওয়া হতে পারে। তদন্তকালে বয়স প্রমাণক যাচাই-বাছাই করে বয়স কম হলে শিশু আসামি হিসেবেই দেখানো হবে।’

নওগাঁয় এক বাসচালকের ওপর হামলা, মারধর এবং বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে মারধরের শিকার বাসচালক আনোয়ার হোসেন বাদল বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় এই মামলা করেন।
১৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর...
২৯ মিনিট আগে
চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি মৃত স্ত্রী ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নদীতে মৃত ডলফিনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টিতে। বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক ডলফিন মৃত্যু হালদা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য বড় হুমকি। গবেষকেরা ডলফিনটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দিয়েছেন এবং ডলফিন রক্ষায় কার্যকর...
১ ঘণ্টা আগে
তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর ব্যবহারিক প্রয়োগ বিষয়ে রাজশাহীতে দিনব্যাপী অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেছেন, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন হলে রাষ্ট্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।
২ ঘণ্টা আগে