ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের তালতলী জেলেপাড়া-সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সোনাগাজী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল।
ঘটনার খবর পেয়ে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর উপস্থিতিতে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মুমিদ রায়হান বলেন, মরদেহটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যারেজের গেট পরিচালনা ও পানি নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চান।
৩ মিনিট আগে
দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রোববার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জেলে গুরুতর জখম হয়েছেন। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী-সংলগ্ন সাগরে জাল
৬ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে রংপুর কেন্দ্রীয় কারাগারে থেকেই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়।
৮ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় বালুসহ বাল্কহেড ও ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করা হয়। জব্দ করা বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে।
১১ মিনিট আগে