
ফেনীর সোনাগাজীতে খালে পোলট্রি বর্জ্য ফেলে পরিবেশদূষণের অভিযোগে কয়েকটি পোলট্রি খামারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মধ্যবর্তী কুমিরা খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবুলাল দত্ত, পানি উন্নয়ন বোর্ডের সোনাগাজী সেকশন কর্মকর্তা রফি ভূঁইয়াসহ পুলিশ, প্রাণিসম্পদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে সাত্তার পোলট্রি, ওমর ফারুক পোলট্রি, অজিবা পোলট্রি ও আবদুল হালিম পোলট্রি খামারের বর্জ্য নিষ্কাশনের ড্রেন কংক্রিট, সিমেন্ট ও বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে সাত্তার পোলট্রি খামারের মালিক মীর আহম্মদ শিমুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ‘খামারমালিকদের একাধিকবার সতর্ক করা হলেও তারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেননি। বরং দীর্ঘদিন ধরে খালের মধ্যে বর্জ্য ফেলছিলেন। এতে খালের পানি দূষিত হয়ে স্থানীয় জনসাধারণ দুর্ভোগে পড়েছেন।’
রিগ্যান চাকমা আরও বলেন, খামারমালিকদের ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরপরও ব্যবস্থা না নিলে আরও কঠোর অভিযান চালানো হবে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে