Ajker Patrika

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

জয়পুরহাট প্রতিনিধি
পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা
সাকাওয়াত হোসেনের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে সাকাওয়াত হোসেন (২৭) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা সেতুর পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি।

সাকাওয়াত হোসেন উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকাওয়াত। কিন্তু সন্ধ্যার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনদের মনে সন্দেহ হয়। রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে তাঁর কোনো খোঁজ মেলেনি। আজ সকালে পাথরঘাটা সেতুর পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত