Ajker Patrika

জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৭
জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আকাশ হোসেন। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ হোসেন জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। নাকরগাছি এলাকায় পৌঁছালে হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত