Ajker Patrika

শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১: ৪৭
শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।

অভিযুক্ত আজিজুল ইসলাম পাঁচবিবি উপজেলার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে শিশুটি বাড়ির সামনে আজিজুলের শিশুকন্যার সঙ্গে খেলছিল। এ সময় আজিজুল নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে ভুক্তভোগী শিশুটিকে তাঁর শোয়ার ঘরে ডেকে নেন। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়ার পর দৌড়ে বাড়িতে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শিশুটির মা ও স্থানীয় বাসিন্দারা আজিজুলের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে আটক করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত