Ajker Patrika

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহনূর রহমান শাহিন।

দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোজাম বিভিন্ন সময়ে দিলীপ কুমার মাঝির স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি দিলীপ ও তাঁর পরিবারের সদস্যরা জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হন। এ নিয়ে তিনি দিলীপকে মারধরও করেন।

এর জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে মোজাম এক সহযোগীকে নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে দিলীপ ঘরে ফিরলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তাঁর মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহনূর রহমান শাহিন জানান, দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত মোজামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত