
জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বাংলাদেশের একই পরিবারের পাঁচজনকে আটকের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বেলা ১১টার দিকে কয়া বিওপির অধীনস্থ এলাকার সীমান্ত পিলার ২৮১/৫৪-এসের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে ওই পাঁচজনকে আটক করে বিএসএফ। তাদের বাড়ি খুলনার দক্ষিণ টুটপাড়া গ্রামে। আটক ব্যক্তিরা হলেন মুরাদ মোড়ল (৩৪), তাঁর স্ত্রী সাগরিকা বেগম (২৫), ছেলে রমজান মোড়ল (৮), মেয়ে মুসকান (৫) ও মেয়ে আমেনা (২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলামে একটি দোকানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা জানান, ফেরত পাঠানো পরিবারটিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে