Ajker Patrika

পাঁচবিবিতে সড়কের গাছ কাটায় তিনজনের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
পাঁচবিবিতে সড়কের গাছ কাটায় তিনজনের কারাদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের গাছ কাটার অভিযোগে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের গাছ কাটার অভিযোগে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।

জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় গাছ কাটার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন বলেন, জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত