জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. সবুজ (৪০) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শালাইপুর বাজারে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত সবুজ উপজেলার সালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শালাইপুর বাজারে সবুজের ওপর হামলা চালান। তারা তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে এবং পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে বাজারের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা যাঁদের নাম উল্লেখ করেছেন তাঁরা হলেন— সালাখুর (পুকুরপাড়ার) গ্রামের শাকিল (২৫), আব্দুর রহিম (২৩), হোসেন আলী (২৪), আলামিন (৩৮), মোমিন (৩৮), নূরনবী (৪৭), আজাদুল (২২), সাজা মিয়া (৪৫); গোহারা গ্রামের মাহফুজার (৩৫) এবং বেড়াখাই গ্রামের রাসেল (৪০)। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
আহত সবুজকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা জানান, সবুজের শরীরে অসংখ্য জখম ও হাড় ভেঙে যাওয়ায় তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক।
এ বিষয়ে আজ শনিবার পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে