Ajker Patrika

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের সামছুদ্দিন শেখের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই স্কুলছাত্রী বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তিনি একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে অন্তঃসত্ত্বা হয়েছে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম। বিচারকালে রাষ্ট্রপক্ষ উপযুক্ত সাক্ষী ও প্রমাণাদি উপস্থাপন করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হামিদুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত