এপ্রিল-মে ২০২৬ সালে বাংলাদেশের মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা হবে। প্রথম দুই ওয়ানডে মিরপুরে এবং তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে, টি-টোয়েন্টি শুরু হবে চট্টগ্রামে এবং শেষ হবে মিরপুরে। সিরিজের সূচি, ভেন্যু ও আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে।

মিরপুরে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেই ম্যাচে বাংলাদেশও হেরেছিল ২৬ রানে। তবে আজ যখন টিকে থাকার লড়াই, তানজিদ তামিমও জ্বলে উঠেছেন আপন শক্তিতে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে।

প্রথম ম্যাচ হেরে এমনিতেই বেকায়দায় বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপর দিয়েই ঝড়টা বেশি বয়ে যায়। টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা দুর্দান্ত বোলিং করেছে।

১০০তম ওয়ানডে খেলতে নামা লিটন দাসের জন্য ম্যাচটা এমনিতেই স্মরণীয় হয়ে থাকবে। গ্লাভস হাতে দারুণ সব ক্যাচ ধরে ব্যক্তিগত পারফরম্যান্সেও মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখছেন তিনি। তাঁর দুর্দান্ত ক্যাচেই চতুর্থ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

শুরু থেকেই ধুঁকছিলেন হেনরি নিকোলস এবং নিক কেলি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানাদের মাপা বোলিংয়ের কোনো জবাবই দিতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটারা। সফরকারীদের চেপে ধরে একের পর এক ডট আদায় করে নিচ্ছেন স্বাগতিক বোলাররা। তাতে চাপ বাড়ছে কিউইদের।