
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ আর জেতা হলো না স্বাগতিকদের। আজ মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করল নিউজিল্যান্ড।
১৫ ওভারে ১০৩ রানের লক্ষ্য আহামরি কঠিন কিছু না। কিন্তু শরীফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে শর্ষে ফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে ক্যাটেন ক্লার্ক ও ডেন ক্লিভারকে ফিরিয়েছেন শরীফুল। দুই ব্যাটারই আউট হয়েছেন ১ রান করে। দুটিতেই উইকেটের পেছনে ক্যাচ ধরেছেন। যেখানে দ্বিতীয় ওভারের শেষ বলে ক্লিভার আউট হওয়ার পর শরীফুল-লিটন দাসরা জোরালো আবেদন করলেও আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সাড়া দেননি। লিটন সঙ্গে সঙ্গে রিভিউ নেন। রিভিউতে স্পাইক ধরা পড়লে আউট হন ক্লিভার।
এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলেও টিম রবিনসন ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় নিউজিল্যান্ডের ওপেনার করেন ২৩ রান। চতুর্থ ওভারের প্রথম বলে শরীফুলকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান রবিনসন। ঠিক তার পরের ওভারে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলিকে (১) বোল্ড করেন শেখ মেহেদী হাসান।
কেলির বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৫ ওভারে ৪ উইকেটে ৩৩ রান। সফরকারীদের একের পর এক উইকেট পতনে মিরপুরের গ্যালারিতে শোনা যায় দর্শকদের উচ্ছ্বাস। তবে এরপরে আর নিউজিল্যান্ডকে পেছনে ফিরে তাকাতে হয়নি। পঞ্চম উইকেটে বেভান জ্যাকবস-ডিন ফক্সক্রফট ৪০ বলে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।
জ্যাকবস-ফক্সক্রফটের জুটি অবশ্য ভাঙার সুযোগ তৈরি হয়েছিল। ১১তম ওভারের চতুর্থ বলে জ্যাকবসকে কট অ্যান্ড বোল্ড করতে পারেননি মেহেদী। নিউজিল্যান্ডের স্কোর তখন ৮৫। জ্যাকবসের রান তখন ৪৫। সুযোগ পেয়ে তিনিই খেলা শেষ করেছেন। ১২তম ওভারের চতুর্থ বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জ্যাকবস। ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

ভুলে যাওয়ার মতো একটা সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে আজ সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ ৯ ওভারে নামিয়ে আনা হলেও জিততে পারেনি বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বৃষ্টির বাগড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় এবং টি-টোয়েন্টি। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচ শুরুর আধা ঘণ্টা পরই শুরু হয় ভারী বর্ষণ। বৃষ্টির একটি ভিডিও নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রীতিমতো খোঁচা দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)।
২ ঘণ্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টির দৈর্ঘ্য কমানো হয়েছে ৫ ওভার। কিন্তু ১৫ ওভারের ম্যাচ হলেও বাংলাদেশ পুরোটা খেলতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় চার বল আগেই গুটিয়ে গেছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাইল জেমিসন। এই ঘটনায় জড়িয়ে আছে বৈভব সূর্যবংশীর নাম। বিস্ফোরক ব্যাটিং করে মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেট আলোচিত নাম তিনি।
২ ঘণ্টা আগে