
প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফিফটি করে ম্যাচসেরা হয়েছিলেন তাওহীদ হৃদয়। আজ মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে না পারেননি। বাংলাদেশের হারের পর নিজের কাঁধেই দায় নিচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটার।
হৃদয় আজ যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশের স্কোর ৪.৪ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে হৃদয় করেন ৫ বলে ২ রান। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে নিউজিল্যান্ডের বোলারদের পেটাতে থাকেন তিনি। ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩৩ রান। তবে তাঁর এই ইনিংস ভেস্তে গেছে সতীর্থদের ব্যর্থতায়। ৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ১৪.২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা।
বাংলাদেশের দেওয়া ১০৩ রানের লক্ষ্য তাড়া করে ২০ বল হাতে রেখে বৃষ্টি আইনে ৬ উইকেট জিতেছে নিউজিল্যান্ড। তাতে ১-১ সমতায় শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃদয় বলেন, ‘আজ আমার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল। কিন্তু পারিনি। আমি সব সময় স্কোরবোর্ড দেখি এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’
১-১ সমতায় সিরিজ শেষ হওয়ায় সিরিজসেরা হয়েছেন হৃদয়। ৮৪ গড় ও ১৬৪.৭০ স্ট্রাইকরেটে ৮৪ রান করেছেন তিনি। যার মধ্যে চট্টগ্রামে ২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন হৃদয়। আজ তৃতীয় টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের ৩৩ রানে ৪ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে জ্যাকবস-ফক্সক্রফটের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটিতে জিতে যায় কিউইরা।
পাঁচ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে সিরিজ ড্র করায় সন্তুষ্ট হৃদয়। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘দলগতভাবে খুব ভালো পারফরম্যান্স হয়েছে। আশা করি আমরা এটা ধরে রাখতে পারব। শুধু নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি।’
চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু একই মাঠে ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। আজ ৬ উইকেটে জিতে সমতায় শেষ করল কিউইরা। এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে এক দারুণ রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই বার্সেলোনা তারকা।
৫ মিনিট আগে
বিশ্বকাপে লিওনেল মেসির শেষের শুরুটা হয়েছে দুর্দান্ত। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর প্রশংসায় পঞ্চমুখ বর্তমান, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার মেসিকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম
৩২ মিনিট আগে
লিটন কুমার দাসের অপেক্ষা আরও দীর্ঘ হলো। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর পরিবর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মেক্সিকোর অভিজ্ঞ রেফারি সিজার রামোস।
২ ঘণ্টা আগে