
কোন সংস্করণ বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে—দেড় বছর আগেও এই প্রশ্ন করা হলে টি-টোয়েন্টি আলোচনাতেই আসত না। কারণ, মারদাঙ্গা ক্রিকেট খেলার যে অভ্যাসটা দরকার, সেটা তেমন একটা দেখাই যায় না বাংলাদেশের মধ্যে। উপরন্তু তাসের ঘরের মতো ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। প্রাপ্তি-অপ্রাপ্তির প্রসঙ্গ এলে তিনি উত্তরটা শুনতে চাইলেন সাংবাদিকদের কাছ থেকেই।
পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩২ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ। হেরেছে ১৫ ম্যাচ ও এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে টানা দুটি সিরিজ জিতত বাংলাদেশ। কিন্তু মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ৬ উইকেটে জিতে ১-১ সমতায় শেষ করেছে কিউইরা।
অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ড সিরিজে অতটা বাজে করেননি লিটন। দুই ইনিংস মিলিয়ে ৪৭ রান করলেও স্ট্রাইকরেট ছিল ১৫০ ছুঁইছুঁই। এ ছাড়া গত দেড় বছরে তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা, পাকিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গত দেড় বছরে আপনার প্রাপ্তি-অপ্রাপ্তি কী—মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মতে প্রাপ্তি তো খারাপ ছিল না। আপনারা যদি উত্তরটা দেন, তাহলে খুব ভালো হবে যে আমার প্রাপ্তি কেমন ছিল। গত বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশ খুব ভালো খেলেছে। তবে এ বছর আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে নতুন ছয়টি ম্যাচ এবং কিছু শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলতে হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে সিরিজের প্রায় পাঁচ মাস পর টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করলেও সমতায় থেকেই সিরিজটা শেষ হয়েছে। নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন—এই প্রশ্নের উত্তরও কৌশলে দিয়েছেন লিটন, ‘মানে আমি নিজেকে কীভাবে রেটিং করব? আমার রেটিং তো আমি করতে পারবো না। এটা আপনারাই ঠিক করেন। আমি অনেক উপভোগ করছি।’
গত বছরের মে মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পেয়েছেন লিটন। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে অধিনায়কত্ব করার সুযোগও এসেছিল তাঁর কাছে। ভারত-শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলও ঘোষণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আর বিশ্বকাপে খেলা হয়নি।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালে হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। মাঝে বাকি রয়েছে আড়াই বছর। এই সময়ে বিশ্বকাপের জন্য দল গুছিয়ে ফেলতে চান লিটন। মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার ভাবনা অবশ্যই যেহেতু এশিয়াতে খেলা না, খেলাটা বাইরে তাই আমাদের এশিয়া অনুযায়ী হয়তোবা আমাদের দলটা আগে ঠিক করা ছিল। বাইরে অনুযায়ী আমাদের দলে খেলোয়াড় হিসেবে আরও অনেক কিছু আনতে হবে। কারণ, আপনি যে কন্ডিশনে খেলবেন, যাদের সঙ্গে খেলবেন, খুবই কঠিন হবে। এই দেড় বছরে যদি আমরা ওই জিনিসগুলো ঠিকঠাক করে সেখানে যেতে পারি তাহলে আশা করি, ভালো কিছু হবে।’
চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু একই মাঠে ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। আজ নিউজিল্যান্ডের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন বেভান জ্যাকবস। তাওহীদ হৃদয় পেয়েছেন সিরিজসেরার পুরস্কার।

সৌদি আরবের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে এক দারুণ রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী এই বার্সেলোনা তারকা।
৫ মিনিট আগে
বিশ্বকাপে লিওনেল মেসির শেষের শুরুটা হয়েছে দুর্দান্ত। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর প্রশংসায় পঞ্চমুখ বর্তমান, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার মেসিকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম
৩২ মিনিট আগে
লিটন কুমার দাসের অপেক্ষা আরও দীর্ঘ হলো। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর পরিবর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মেক্সিকোর অভিজ্ঞ রেফারি সিজার রামোস।
২ ঘণ্টা আগে