চাকরির খবর

সহকারী ব্যবস্থাপক পদের প্রিলিমিনারির ফল প্রকাশ
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ৯ম গ্রেডভুক্ত ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পরীক্ষায় মোট ৩৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৩০ জনকে নেবে মিনিস্টার, আবেদন অনলাইনে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘শোরুম ম্যানেজার’ পদে ৩০ জনকে নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এনসিসি ব্যাংকে আকর্ষণীয় বেতনে চাকরি, আবেদন অনলাইনে
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং): এও–অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত।

আজকের পত্রিকায় ‘এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে চাকরির সুযোগ
আজকের পত্রিকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।








