মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৩ ক্যাটাগরিতে ১৬ জনকে নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪টি, (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৮টি, (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৩ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে বড় নিয়োগ
- ব্র্যাক এনজিওতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির সুযোগ
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
- সাজিদা ফাউন্ডেশনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
- স্কয়ার গ্রুপে নিয়োগ, আবেদন অনলাইনে
- আকর্ষণীয় বেতনে ওয়ালটনে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ
- দেশজুড়ে কর্মী নেবে আকিজ ভেঞ্চার, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
- নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
- কর্মী নেবে নগদ, সপ্তাহে ২ দিন ছুটিসহ রয়েছে নানা সুবিধা










