বিশ্বজুড়ে এখন হিউম্যানয়েড কিংবা মানবসদৃশ রোবট তৈরির বাজারে ডলারের জোয়ার বইছে। সম্প্রতি চাকার সাহায্যে চলাচলকারী হিউম্যানয়েড রোবট নির্মাতা চীনের শেনঝেনভিত্তিক স্টার্টআপ ‘এআই২ রোবোটিকস’ প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যায়নে ৭৩৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। তবে চলতি বছরের শুরুতে অস্টিনের ‘অ্যাপট্রনিক’ ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যায়নে ৯৩৫ মিলিয়ন ডলারের ফান্ডিং রাউন্ড সম্পন্ন করেছে। এ ছাড়া সান হোসের ‘ফিগার এআই’ ৩৯ বিলিয়ন ডলারের আকাশচুম্বী মূল্যায়নে ১ বিলিয়ন ডলারের সিরিজ সি ফান্ডিং পাওয়ার দাবি করেছে।
ডলারের এই অবিশ্বাস্য প্রতিযোগিতার বাজারে সম্পূর্ণ ভিন্ন ও পরিমাপক এক অবস্থান নিয়েছেন ‘অ্যাগিলিটি রোবোটিকস’-এর সিইও পেগি জনসন। সম্প্রতি চার্চিল ক্যাপিটাল করপোরেশন ইলেভেন নামক একটি স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি বা স্প্যাকের সঙ্গে একত্রীকরণের মাধ্যমে জনসাধারণের জন্য মার্কেটে যাওয়ার ঘোষণা দিয়েছে ওরেগনের এই প্রতিষ্ঠান।
এই চুক্তির ফলে অ্যাগিলিটির মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় আড়াই বিলিয়ন ডলার। এর মাধ্যমে ৬২০ মিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের আশা করা হচ্ছে। এটি হিউম্যানয়েড রোবোটিকসের ইতিহাসে সবচেয়ে বড় মূলধন সংগ্রহ। যদিও মার্জারটি এখনো শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং এসইসি পর্যালোচনার অপেক্ষায়। চলতি বছরের শেষের দিকে এটি চূড়ান্ত হতে পারে।
২০১৫ সালে ওরেগন স্টেট ইউনিভার্সিটির একটি স্পিন-অফ হিসেবে যাত্রা শুরু করে অ্যাগিলিটি রোবোটিকস। ওরেগনের সালেম-ভিত্তিক এই কোম্পানি মূলত গুদামঘর এবং কারখানায় কাজ করার জন্য দুই পা-বিশিষ্ট হিউম্যানয়েড রোবট তৈরি করে। তাদের এই স্প্যাক প্রক্রিয়া গেমিং এবং টেক ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি
কারণে বিশেষভাবে নজর কেড়ে নিয়েছে। এর মাধ্যমে অ্যাগিলিটি প্রথম কোনো পিওর-প্লে হিউম্যানয়েড রোবোটিকস কোম্পানি হিসেবে শেয়ারবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে। ফলে সাধারণ খুচরা বিনিয়োগকারীরা সরাসরি এমন একটি সেক্টরে বিনিয়োগের সুযোগ পাবেন, যা এত দিন শুধু বড় বড় ভিসি ফান্ডের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল। এই খাতের অন্য প্রতিযোগী কোম্পানিগুলো তাদের প্রযুক্তি এবং আর্থিক তথ্য কঠোরভাবে গোপন রাখে। তবে বাজারে আসার কারণে অ্যাগিলিটির ব্যবসায়িক ও আর্থিক খতিয়ান জনসাধারণের সামনে উন্মোচিত হবে।
অ্যাগিলিটির বর্তমান সিইও পেগি জনসন প্রযুক্তি বিশ্বে অত্যন্ত অভিজ্ঞ এক ব্যক্তিত্ব। তিনি এর আগে মাইক্রোসফটের বিজনেস ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিংকডইনের বিখ্যাত ২৬ বিলিয়ন ডলার অধিগ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে অগমেন্টেড রিয়েলিটি হেডসেট নির্মাতা ম্যাজিক লিপ-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে অনেক স্প্যাক কোম্পানির ব্যর্থতার কারণে যে দুর্নাম তৈরি হয়েছে, তা নিয়ে জনসন একেবারেই চিন্তিত নন। তাঁর স্পষ্ট কথা, ‘আমরা যদি নিজেদের কাজে মনোযোগ ধরে রাখি, গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারি এবং রোবট তৈরি অব্যাহত রাখা যায়, তাহলে বাজারের বর্তমানে যে অস্থিরতা, তা আমাদের স্পর্শ করতে পারবে না। আমাদের একমাত্র প্রতিযোগী আমরাই।’
অ্যাগিলিটির ব্যবসার পরিধি শুধু প্রাথমিক পাইলট প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোম্পানিটির ইতিমধ্যে ৩০০ মিলিয়ন ডলারের বেশি মাল্টি-ইয়ার রেভিনিউ বুকড হয়ে আছে। এই মডেলে গ্রাহকেরা রোবট পুরোপুরি কিনে না নিয়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিয়ে এটি ব্যবহার করতে পারেন। অ্যাগিলিটির এই হাই-প্রোফাইল গ্রাহকদের তালিকায় আরও রয়েছে আমাজন, জিএক্সও লজিস্টিকস, টয়োটা মোটর ম্যানুফ্যাকচারিং কানাডা, শ্যাফলার এবং মার্কাডো লিবারের মতো বিশ্বখ্যাত জায়ান্টরা।
সূত্র: টেক ক্রাঞ্চ

আমরা এরই মধ্যে ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন প্রযুক্তি পেয়ে গেছি। এগুলো দৃষ্টি ও শ্রবণশক্তি এবং অনুভবের প্রযুক্তিগত প্রয়োগ। তবে বিজ্ঞানীরা এখন কাজ করছেন ঘ্রাণশক্তি নিয়ে। সম্প্রতি গবেষকেরা তৈরি করেছেন ইলেকট্রিক নাক বা ই-নাক।
৩৯ মিনিট আগে
গেমিং জায়ান্ট সনি ঘোষণা করেছে, ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন প্লে স্টেশন গেমগুলো আর ডিস্ক আকারে প্রকাশিত হবে না। দোকানে গেমগুলো পাওয়া যাবে, তবে সেগুলো ডিজিটাল কোডের মাধ্যমে কিনতে হবে।
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে গিয়ে নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কোম্পানিটি তাদের মোট জনশক্তির প্রায় ২ দশমিক ১ শতাংশ (প্রায় ৪ হাজার ৮০০) কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছরে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক মাত্র পাঁচ হাজারের কিছু বেশি গ্রাহক টানতে পেরেছে। এর মধ্যে বেশির ভাগই করপোরেট গ্রাহক। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক নিয়ে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ রয়েছে।
১২ ঘণ্টা আগে