বার্মিংহামে কমনওয়েলথ গেমসে এসে নিখোঁজ হয়েছিলেন শ্রীলঙ্কার দুই অ্যাথলেট ও একজন কোচ। এদের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া গেলেও একজন এখনো নিখোঁজ।
গত বুধবার খবর আসে লঙ্কান ভিলেজ থেকে নিখোঁজ হয়েছেন তিন সদস্য। ব্যাপারে গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, একজন কুস্তি, একজন জুডোকা ও একজন জুডো কোচ ভিলেজে পাওয়া যাচ্ছে না। তাঁদের এই ‘রহস্যময় অন্তর্ধান’ ঘটনার পরেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া বাকি লঙ্কান অ্যাথলেট ও কর্মকর্তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘৩০ বছর বয়সী এক নারী এবং ৪০ বছর বয়সী এক পুরুষ নিখোঁজ ছিলেন ১ আগস্ট থেকে। তাঁদের পাওয়া গেছে। ৪ আগস্ট আরও একজন নিখোঁজ হন। ২০ বছর বয়সী সেই পুরুষের খোঁজ চলছে।’ শ্রীলঙ্কার হয়ে ১৬১ জন খেলোয়াড় এবারের কমনওয়েলথ গেমসে প্রতিনিধিত্ব করতে এসেছেন । সেই সঙ্গে এসেছেন তাঁদের কোচরা। ১৮০ দিনের ভিসা দেওয়া হয়েছে তাঁদের।
ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থার কারণেই তাঁরা এই মুহূর্তে দেশে ফিরতে চাইছেন না। তাই এমন ঘটনা ঘটিয়েছেন। কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত তিনটি পদক পেয়েছে শ্রীলঙ্কা। ডিসকাস থ্রোতে রুপা পেয়েছেন পালিথা বান্দ্রা। ভারোত্তলনে ব্রোঞ্জ পেয়েছেন ইসুরু কুমারা এবং ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন ইউপুন আবেকুন।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
৪ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
৪ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
৪ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
৫ ঘণ্টা আগে