
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারেন কি না, তা নিয়ে নেইমারের দুশ্চিন্তার অন্ত নেই। এ তো গেল খেলাধুলা সংক্রান্ত ব্যাপার। এবার মাঠের বাইরের এক ঘটনায় বিপাকে পড়েছেন নেইমার। ব্রাজিল ফরোয়ার্ডের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে।
অনুশীলনের সময় সান্তোস সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত পরশু অনুশীলনের সময় রবিনিও জুনিয়র ড্রিবল করে নেইমারকে পেরিয়ে যান। তাতে নেইমার ক্ষুব্ধ হয়ে রবিনিও জুনিয়রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
নেইমারের বিরুদ্ধে তদন্তের কথা নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে ব্রাজিলের এই ক্লাবটি বলেছে, ‘সিটি রেই পেলেতে গত রোববার (৩ মে) অনুশীলনের সময় নেইমার ও রবিনিও জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করতে তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই তদন্ত পরিচালনার দায়িত্ব পড়েছে ক্লাবের আইন বিভাগের ওপর। ক্লাব সভাপতির নির্দেশে এটা করা হয়েছে।’
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের তথ্য অনুযায়ী নেইমার অনেক বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন। ঘটনাটি এখন আর শুধু অনুশীলনের মধ্যেই থেমে নেই। এখন রবিনিও জুনিয়রের আইনজীবীরা ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তাঁরা একটি নথি জমা দিয়েছেন। সেখানে অনুশীলনের সময় নেইমারের আচরণ সম্পর্কে ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছতা দাবি করা হয়েছে।
নথি অনুযায়ী রবিনিও জুনিয়রের দাবি, নেইমার তাঁকে (রবিনিও জুনিয়র) বাজে ভাষায় গালিগালাজ করেছেন, পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং মুখে জোরে চড় মেরেছেন। রবিনিও জুনিয়র এখন অনুশীলনের ভিডিও ফুটেজ প্রকাশ এবং ক্লাবে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে আলোচনা করতে একটি বৈঠকের দাবি করছেন।
দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু চিরশত্রু চোট যে তাঁকে মাঠে খুব একটা নামার সুযোগই দেয়নি। চলতি মৌসুমে সান্তোসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচে করেছেন ৪ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। এবার রবিনিও জুনিয়রকে মারার অভিযোগ উঠেছে। তাঁর বাবা রবিনিওর সঙ্গে একসময় জাতীয় দলে খেলেন নেইমার।

বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে চেলসি। জয় তো দূরে যাক, এবার তারা জায়গা করে নিতে পারল না ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও। এমন হতাশাজনক অবস্থায় সতীর্থদের ধুয়ে দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড হোয়াও পেদ্রো।
২৯ মিনিট আগে
টেস্টে সাদমান ইসলাম অনিকের ২০২৫ সালটা ভালোই গেছে। ৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর কাছে প্রত্যাশা একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। প্রত্যাশা পূরণে বিশেষ কোনো লক্ষ্য নিয়ে নামতে চান না সাদমান; বরং নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার দিকেই যত মনোযোগ এই ৩০ বছর বয়সী বাঁহাতি ওপেনারের।
২ ঘণ্টা আগে
হামজার এই সফর সম্পর্কে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, হামজা চৌধুরী ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসছেন এবং ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তারা জানতে পেরেছেন যে, মূলত কিছু কমার্শিয়াল কাজ সম্পন্ন করতেই তিনি কয়েক দিন ঢাকায় থাকবেন।
১০ ঘণ্টা আগে
আগামী মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্বের দুই বৃহৎ বাজার ভারত ও চীনে। সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার কারণে এই দুই দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী টুর্নামেন্টটি সরাসরি দেখতে পারবেন কি না, সেটা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে