আগামী মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ ঘিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্বের দুই বৃহৎ বাজার ভারত ও চীনে। সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার কারণে এই দুই দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী টুর্নামেন্টটি সরাসরি দেখতে পারবেন কি না, সেটা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ফিফার চুক্তির বিষয়টি আলোর মুখ দেখেনি। রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির যৌথ উদ্যোগ প্রায় ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে। তবে এই প্রস্তাব ফিফার মনঃপুত হয়নি। অন্যদিকে সনি গ্রুপ কর্পোরেশন এই আলোচনায় অংশ নিলেও শেষ পর্যন্ত প্রস্তাব দেয়নি।
চীনের কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানও এখনো ফিফার সঙ্গে চুক্তি করতে পারেনি। বিশ্বকাপের আগের আসরগুলোতে, বিশেষ করে ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপের আগেই দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) সম্প্রচার স্বত্ব নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল। এবারের প্রেক্ষাপট পুরো ভিন্ন।
ফিফা জানিয়েছে, ইতোমধ্যে বিশ্বের ১৭৫ টিরও বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের বিষয়ে আলোচনা এখনো চলমান। পরিসংখ্যান বলছে, ২০২২ বিশ্বকাপে বৈশ্বিক টিভি দর্শকের মধ্যে চীনের অংশ ছিল ১৭.৭% এবং ভারতের ২.৯ %। পাশাপাশি ডিজিটাল স্ট্রিমিংয়ে এই দুই দেশের সম্মিলিত অংশ ছিল ২২.৬ %।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে হওয়ায় দর্শকসংখ্যা কমতে পারে। ভারতে ক্রিকেটের তুলনায় ফুটবলের বাণিজ্যিক আকর্ষণ তুলনামূলকভাবে কম। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। হাতে সময় কম থাকায় দ্রুত চুক্তি চূড়ান্ত, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত এবং বিজ্ঞাপন বাজার সক্রিয় করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের জন্য।
বিজ্ঞাপন সংস্থা ডেন্টসু ইন্ডিয়ার স্পোর্টস বিভাগের পার্টনার রোহিত পোতফোদের বলেন, ‘বিশ্বকাপের আগে হাতে সময় খুব কম আছে। তাই বলে এটাকে অচলাবস্থা বলা যাবে না। বরং দাবার শেষ পর্যায়ের মতো—আর কয়েকটি চাল বাকি।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে আজ জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে নতুন কোচের নাম।
৪ ঘণ্টা আগে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না আবাহনী লিমিটেডের। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যতিক্রম আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিএর তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ম
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের প্রেমিকা সংস্কৃতি নিয়ে বেশ বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্কৃতি বন্ধ করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের মাঝপথে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
৬ ঘণ্টা আগে