তারকা ফুটবলারদেরও তো অফফর্ম যায়। সেখান থেকে আবার তাঁরা ঘুরে দাঁড়াতেও জানেন। দলের প্রয়োজনে পার্থক্য করে দিতে পারেন। লিওনেল মেসি আজ তেমনি ইন্টার মায়ামিকে বাঁচালেন নিশ্চিত পরাজয়ের হাত থেকে। ম্যাচে তাঁকে শাস্তিও পেতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ ভোরে চেজ স্টেডিয়ামে শার্লটের বিপক্ষে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে খেলেছেন শেষ অব্দিও। শার্লটের বিপক্ষে মায়ামি দাপট দেখিয়ে খেলেছে। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামির শট ছিল ৮। মেসিদের দাপট দেখানোর ম্যাচে চলেছে ফাউলের বন্যা। ১৭ ফাউল হয়েছে ম্যাচে (মায়ামি ৯, শার্লট ৮)। রেফারিকে ছয়বার হলুদ কার্ড বের করতে হয়েছে, যেখানে মায়ামিই দেখেছে ৫টি। মেসি রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে শেষ মুহূর্তে দেখলেন হলুদ কার্ড।
ইন্টার মায়ামি-শার্লট ম্যাচে প্রথম গোলটা হজম করে মায়ামি। ৫৭ মিনিটে গোল করেন শার্লট ফরোয়ার্ড ক্যারল সুইডারস্কি। তাঁকে অ্যাসিস্ট করেন ব্র্যান্ড বনিকো। গোল শোধ করতে এরপর মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৬১ মিনিটে মেসির থ্রু বল রিসিভ করে শার্লটের লক্ষ্য বরাবর শট করেন লুইস সুয়ারেজ। তবে শার্লটের গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা সেই শট প্রতিহত করেন। ঠিক তার পরের মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল মায়ামি। ৬২ মিনিটে জদি আলবার পাস রিসিভ করে দুর্দান্ত এক হেড দেন মেসি। এবারও মায়ামিকে হতাশ করেন শার্লট গোলরক্ষক।
বারবার হতাশ হতে থাকা মায়ামি দিশা খুঁজে পেয়েছে মেসিতেই। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্য ভেদ করেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন মার্সেলো উইগান্ড। সমতায় ফেরার ১০ মিনিট পর মায়ামি হয়তো ভেবেছিল, জয়সূচক গোলটাও পেতে যাচ্ছে। কারণ ৭৭ মিনিটে শার্লট ডিফেন্ডার আদিলসন মালান্দা বক্সের মধ্যে ফেলে দেন মায়ামির দিয়েগো গোমেজকে। রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে পেনাল্টিও দিয়েছেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটা পর্যালোচনা করার পর পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।
শেষের দিকে মেসি, মাতিয়াস রোহা, লিওনার্দো কাম্পানারা মায়ামিকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন। তবে ফিনিশিংয়ে যেমন মায়ামির দুর্বলতা দেখা গেছে, তেমনি শার্লট গোলরক্ষকও হয়ে ওঠেন দুর্দান্ত। ম্যাচ ড্র হওয়ায় পেনাল্টি না দেওয়ার রাগটা মেসি উগড়ে দেন রেফারির ওপর। রেফারিও নির্দ্বিধায় বের করেছেন হলুদ কার্ড।
এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। রেকর্ড গড়ার কাছাকাছি আসতেই ধাক্কা খাচ্ছে মায়ামি। নিউইয়র্ক সিটি, শার্লট—টানা দুই ম্যাচে মায়ামি ১-১ গোলে ড্র করেছে। ইস্টার্ন কনফারেন্সে এখন ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডের রেকর্ড ভাঙতে হলে নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিই জিততে হবে মায়ামিকে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
আরও খবর পড়ুন:
- বার্সেলোনার বিব্রতকর পরাজয়ের দায় নিলেন নতুন কোচ
- কোথায় হচ্ছে ক্লাব বিশ্বকাপ ফাইনাল জানাল ফিফা
- একাই চার গোল করে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন পালমার
- নিষিদ্ধ আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ
- আত্মসমর্পণের পর সাংবাদিক মাহমুদুর রহমান কারাগারে
- শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান গ্রেপ্তার
- বাজারে মানবহির্ভূত ওষুধ মিলছে অবাধে
- বিএনপির উদ্যোগে ‘ক্রসফায়ারের’ মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও
- বাংলাদেশের সংস্কারে অব্যাহত সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের বিবৃতি
- আর্থিক গোয়েন্দা সংস্থাতেই ভূত, প্রধান কর্মকর্তা মাসুদের দুর্নীতির ফিরিস্তি
- ছাত্র আন্দোলনে নিহত ১৫৮১ জনের তালিকা দিল স্বাস্থ্য উপ-কমিটি
- বাংলাদেশকে কাঁপাতে গতির ঝড় তোলা এই ভারতীয় পেসার কে
- লিটনের শরীরে ৫০০ গুলি, চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না কেউ
- ছাত্র–জনতার ওপর গুলি: গ্রেপ্তার হচ্ছেন পুলিশের আরও অনেক কর্তা
- হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ
- বাংলাদেশি সমর্থককে ফেরত পাঠাচ্ছে ভারত
- বাদের খাতায় দেশের তিন ডজন সংগঠক
- উন্নত এআই ফিচারসহ এল শাওমির ১৪টি নতুন সিরিজ
- আলাদা মামলা না করে একসঙ্গে করার পরামর্শ শিশির মনিরের
- শেখ হাসিনার জন্মদিনে ধানমন্ডিতে খাবার বিতরণ
- আগস্টে পাকিস্তানের পোশাক খাতে রপ্তানি ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ
- বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামায়াত
- লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের এবার ভিন্ন সুর
- বিশ্ববিদ্যালয়ের ক্লাব-সোসাইটি ছাড়া কোনো সংগঠনে যুক্ত হতে পারবেন না বুয়েট শিক্ষার্থীরা
- এখন আমাকে ফাঁসি দিলেও টাকা দিতে পারছি না, বললেন ঘুষ নেওয়া কর্মকর্তা
- সীমান্তে বাংলাদেশি হত্যায় শুধু বিএসএফ নয়, ভারতীয় গ্রামবাসীরাও জড়িত
- অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার
- প্রথম শ্রেণির সখ্যে কোটিপতি তৃতীয় শ্রেণির জামাল


আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি
মেসি-রোনালদোও ২৪ বছর বয়সে হালান্ডের চেয়ে এত গোল করেননি







