নতুন কোচ হ্যানসি ফ্লিকের অধীনে রীতিমতো উড়তে থাকে বার্সেলোনা। লা লিগার প্রথম ৭ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। ওসাসুনার কাছে বড় পরাজয়ে থেমে যায় বার্সার সেই জয়যাত্রা। এমন বিব্রতকর পরাজয়ের দায় নিলেন স্বয়ং বার্সা কোচ।
এল সদর স্টেডিয়ামে গত রাতে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা কৌশলগত কিছু পরিবর্তন নিয়ে আসে। লামিনে ইয়ামাল, রাফিনিয়ার মতো দুই তারকাকে মূল একাদশে রাখেননি বার্সা কোচ ফ্লিক। বদলি হিসেবে নামা ইয়ামাল যখন ৮৯ মিনিটে গোল করেন, সেটা শুধু কাতালানদের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ওসাসুনার কাছে বার্সা হেরেছে ৪-২ গোলে। হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ আছে। অনেক খেলোয়াড়কে দীর্ঘক্ষণ মাঠে থাকতে হয়েছে। বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আপনি এমন পরাজয়ের জন্য কাউকে দায় দিতে চাইলে আমাকে দিতে পারেন।’
ওসাসুনার বিপক্ষে বলের দখল বেশিই ছিল বার্সেলোনার। ৭৫ শতাংশ বল দখলে রেখে বার্সা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কাতালানরা। ম্যাচের প্রথম ২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫১ মিনিটে পাও ভিক্তরের গোলে বার্সেলোনা ব্যবধান কমিয়েছে। তবে ৭২ মিনিটে আন্তে বুদিমির পেনাল্টি থেকে আবার ব্যবধান বাড়ান ওসাসুনা। ফ্লিক বলেন,‘দ্বিতীয়ার্ধে এই মাঠে ভালো ফলের জন্য আমরা চেষ্টা করেছি। ব্যবধান ২-১ করেছি। সুযোগ কিছু এসেও ছিল। তবে পেনাল্টিটা আমাদের ভুগিয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বুদিমির। ওসাসুনার বাকি ২ গোল করেন ব্রায়ান জারাগোজা ও অ্যাবেল বেরেন্টোনস।
৪-২ গোলে হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট এখন বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। লস ব্লাঙ্কোসরা অবশ্য খেলেছে ৭ ম্যাচ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১১ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১৩ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১৩ ঘণ্টা আগে