এক পদে টানা দুই মেয়াদের বেশি থাকা যাবে না—খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন কথার পরই ৫৫ ফেডারেশনের সংগঠকদের নিয়ে জল্পনাকল্পনা শুরু। কে বাদ যাবেন, কারা আসবেন—এসব নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে জানা গেল, দেশের এসব ফেডারেশন/অ্যাসোসিয়েশনের তিন ডজন সাধারণ সম্পাদকের নাম সার্চ কমিটির বাতিলের খাতায়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লাগে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ তত্ত্বাবধানে অল্প দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর ৪৫টি ফেডারেশনের সভাপতিকে ছেঁটে ফেলে মন্ত্রণালয়। আর তিন ফেডারেশন আগেই সভাপতিশূন্য ছিল। সব মিলিয়ে বর্তমানে ৪৮ ফেডারেশনে নেই সভাপতি। পাশাপাশি চারটি ফেডারেশনে নেই সাধারণ সম্পাদকও। এ ছাড়া কয়েকটি ফেডারেশনের সাধারণ সম্পাদক রয়েছেন আত্মগোপনে।
তবে সিংহভাগ ফেডারেশনে এখনো সাধারণ সম্পাদকেরা আছেন বহাল তবিয়তে। এগুলোর মধ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন উল্লেখযোগ্য। এই ফেডারেশনের শুরু থেকে আসাদুজ্জামান কোহিনূরই সাধারণত সম্পাদকের আসনে ৷ যখন তাঁর বয়স ২৪ বছর, তখন ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছিলেন কোহিনূর। এরপর ১৯৯১ থেকে দীর্ঘ চার দশক হ্যান্ডবলে চলে কোহিনূরের রাজত্ব। এই সময়ে সভাপতি পরিবর্তন হলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। শুধু কোহিনূর নন, এমন আটজন সংগঠক আছেন, যাঁরা অন্তত এক যুগ এক চেয়ারেই পার করে দিয়েছেন। সেই তালিকায় সবার আগে থাকবেন ৪৪ বছর সাধারণ সম্পাদক থাকা কুস্তি ফেডারেশনের তাবিউর রহমান পালোয়ান। এরপর ক্রমান্বয়ে তায়কোয়ান্দো ফেডারেশনের মাহমুদুল ইসলাম রানা ২৭ বছর; আর্চারির কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ভলিবলের আশিকুর রহমান মিকু—এই দুজন আছেন ২৩ বছর করে। এ ছাড়া রাগবির মৌসুম আলী, ঘুড়ি অ্যাসোসিয়েশনের শাহজাহান মৃধা আছেন দুই সংস্থার জন্মলগ্ন থেকে। রানা-তাবিউরদের মতো যাঁরা ফেডারেশনগুলোতে এভাবে খুঁটি গেড়েছেন, তাঁদের এবার ছেড়ে যাওয়ার সময় হয়েছে।
শুধু তা-ই নয়, দুই বা তার বেশি মেয়াদে সাধারণ সম্পাদকের পদে থাকায় বিদায় নিতে হবে আরও ২৯ ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে। তালিকায় রয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সৈয়দ শাহাবুদ্দিন শামীম, রোলার স্কেটিং ফেডারেশনের আহমেদ আসিফুল হাসান, বাস্কেটবলের অভিজিৎ কুমার (এ কে) সরকার, বক্সিংয়ের মাজহারুল ইসলাম তুহিন, হকি ফেডারেশনের মমিনুল হক সাঈদ, সুইমিং ফেডারেশনের এম বি সাইফ, শুটিং ফেডারেশনের ইন্তেখাবুল হামিদ অপু, উশুর মো. দুলাল হোসেন, রোইংয়ের হাজি মো. খোরশেদ আলম, মার্শাল আর্ট কনফেডারেশনের হাসান উজ জামান মনি, বাশাআপ অ্যাসোসিয়েশনের খালেদ মনসুর চৌধুরী, খো-খো ফেডারেশনের ফজলুর রহমান বাবুল, বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আমিনুল ইসলাম লিটন, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সোলায়মান শিকদার, স্কোয়াশের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, সাইক্লিং ফেডারেশনের তাহের উল আলম চৌধুরী স্বপন, ভারোত্তোলনের লে. কর্নেল মো. নজরুল ইসলাম, ব্যাডমিন্টনের পরিমল সিং, টেনিস ফেডারেশনের আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টেবিল টেনিসের জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জুডো ফেডারেশনের কামরুন নাহার হিরু, ব্রিজ ফেডারেশনের এম এ কুদ্দুস, ফেন্সিং অ্যাসোসিয়েশনের সেলিম ওমরাও খান, সার্ফিংয়ের ইউসুফ হারুন, থ্রোবলের শামীম আল মামুন, ক্যারম ফেডারেশনের আশরাফ আহমেদ লিয়ন, কিকবক্সের মোস্তাফিজুর রহমান, ব্যুথানের কামাল ইউরী ও বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল।
এই তালিকার বাইরের ফেডারেশনগুলোতেও যদি কেউ দুই বা তার বেশি মেয়াদে থেকে থাকেন, তাঁকেও বিদায় নিতে হবে। গতকাল শনিবার আজকের পত্রিকাকে এমন আভাসই দিলেন ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, ‘সভাপতি সরকার নিয়োগ দেবে। সাধারণ সম্পাদক থেকে সভাপতি হওয়ার সুযোগ নেই। বর্তমানে যাঁরা দুই মেয়াদ বা তার বেশি সময় ধরে আছেন, তাঁদের বিদায় নিতে হবে।’

মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৪২ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের আলোচিত নাম এখন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারার পর এই ফরাসি রেফারিকে একহাত নিচ্ছে মিসর। দলটির প্রধান কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ করেছেন, ম্যাচের আগে থেকেই রেফারির ওপর চাপ তৈরি করেছিল আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর দ্বৈরথ ঘিরে তুমুল বিতর্ক চলছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের আলোচিত ম্যাচটিতে ৩-২ গোলে হারার পর রেফারির কিছু সিদ্ধান্ত মানতে পারছেন না মিসরের কোচ এবং ফুটবলাররা। ক্ষুব্ধ হয়ে দলটির স্ট্রাইকার মোস্তাফা জিকো তো বলেই বসলেন, কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।
৩ ঘণ্টা আগে