যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে ২০২৫ সালে। মার্কিন মুলুকে আগামী বছর হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু নিশ্চিত করেছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩২ দল অংশ নিচ্ছে ২০২৫ সালেই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত রাতে এক ঘোষণায় জানিয়েছেন টুর্নামেন্টটির ভেন্যুগুলোর নাম। সব মিলিয়ে খেলা হবে ১২ ভেন্যুতে। নিউ জার্সির পাশাপাশি বাকি ১১টি ভেন্যু হচ্ছে—মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, গিওদিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।
ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে ১৫ জুন। শেষ হবে ১৩ জুলাই। অংশগ্রহণ করতে যাওয়া ৩২ দল আসবে ৬ ফেডারেশন থেকে। এর মধ্যে ইউরোপ থেকে ১২, দক্ষিণ আমেরিকা থেকে ৬ এবং আফ্রিকা, এশিয়া,উত্তর-মধ্য আমেরিকা—এই তিন মহাদেশ থেকে থাকছে চারটি করে ক্লাব। বাকি দুই ক্লাবের একটি ওশেনিয়া মহাদেশের, অপরটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ৩২ দলের মধ্যে ৩০ দল টুর্নামেন্টের টিকিট এরই মধ্যে কেটে ফেলেছে।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ দর্শকদের জন্য অনেক উপভোগ হবে বলে মনে করেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, ‘আসবেন, উপভোগ করবেন এবং মজা করবেন। লাখ লাখ দর্শক এখানে আসবেন। যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামগুলো যে উপভোগ করার জন্য বানানো হয়েছে, দর্শকেরা মাঠে এলে জানতে পারবেন। আমিই এই ব্যাপারটা লক্ষ্য করেছি। তারা শুধু খেলা দেখতে আসবে এবং ম্যাচ শেষে চলে যাবে—এটা হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা এখানে থাকবেন।’
ক্লাব পর্যায়ের বিশ্বকাপ ফিফা প্রথম আয়োজন করে ২০০০ সালে। ২০২৩ পর্যন্ত আয়োজিত হয়েছে টুর্নামেন্টের ২০ আসর। সৌদি আরবে আয়োজিত সবশেষ ২০২৩ ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল সাত দল। ফাইনালে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্সকে। সিটির এটা প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়। এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনা শিরোপা জিতেছে দুবার।
২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজকও যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ আয়োজন করবে মার্কিনরা। সেই বিশ্বকাপেও ভেন্যু হিসেবে থাকছে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১১ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১৩ ঘণ্টা আগে