ইন্টার মায়ামি

পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির
মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা তাঁর। কিন্তু মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ এক নিয়মে সেই শাস্তি এড়িয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক

কোনোমতে বাঁচলেন মেসিরা
ভাগ্যিস রিকোয়েলমে ফিলিপি গোলটা করেছিলেন। তা না হলে আরও এক হার সঙ্গী হতো ইন্টার মায়ামির। রিকোয়েলমের শেষ মুহূর্তের গোলে কোনোমতে রক্ষা পেল লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের মায়ামি।

মেসির জাদুতেও রক্ষা হলো না মায়ামির
লিওনেল মেসি মাঠে নেমে আক্রমণে গতি এনেছিলেন, তৈরি করেছিলেন গোলের সুযোগও। কিন্তু তাতেও হার এড়াতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরে টানা তিন জয়ের ধারা থেমেছে তাদের।

জোড়া গোলের ঝলকে মেসির ইতিহাস
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। তাঁর জোড়া গোলে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) স্বাগতিক আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই দুই গোলের পর চলতি মৌসুমে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫, যা এখন পর্যন্ত সর্বোচ












