মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে আইপিএলের ১৫তম সংস্করণ। ম্যাচ শুরুর আগে সদ্যপ্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে স্মরণ করা হয়। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। এ ছাড়া পরে নানাভাবে আইপিএলের সঙ্গে জড়িত ওয়ার্ন। সেই সূত্রে ২০০৮ সালে ওয়ার্নের আইপিএল সতীর্থদের বক্তব্য নিয়ে ‘স্পোর্টস ইয়ারি’ নামে একটি তথ্যচিত্র বানানো হয়েছে।
সেই আসরে ওয়ার্নের সতীর্থ ছিলেন সাবেক পাকিস্তান উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। ওয়ার্নকে নিয়ে তাঁর স্মৃতিচারণায় উঠে এসেছে নানা বিষয়। একটা মজার তথ্যও জানান কামরান, দেরি করে আসায় একদিন রবীন্দ্র জাদেজা ও ইউসুফ পাঠানকে নাকি বাস থেকেই নামিয়ে দিয়েছিলেন ওয়ার্ন।
আকমল বলেন, ‘টিম বাসে উঠতে কিছুটা সময় দেরি করছিলেন ইউসুফ পাঠান ও রবীন্দ্র জাদেজা। ওয়ার্ন তখন কিছুই বলেননি। আমিও কিছুটা দেরি করেছিলাম, তিনি আমাকেও কিছু বলেনি। কারণ আমি পরে দলের সঙ্গে যোগ দিয়েছিলাম। এরপর আমরা অনুশীলন সেরে স্টেডিয়াম ছাড়লাম। যখন ফিরছিলাম তখন তিনি বাসচালককে গাড়ি থামাতে বললেন। জাদেজা ও ইউসুফের কাছে গিয়ে বললেন ‘‘পায়ে হেঁটে আসো’’।’
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজস্থানের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ ত্রিবেদী। জাদেজা-ইউসুফের শাস্তির বিষয়টি উঠে এসেছে তাঁর কথায়ও। তিনি বলেন, ‘হোটেল প্রায় ১-২ কি. মি. দূরে ছিল। ইউসুফ ও জাদেজাকে বাস থেকে নামতে হয়েছিল সেবার। হেঁটে আসতে হয়েছিল বাকি পথ। আর একটি শাস্তি ছিল তার (ওয়ার্ন), টিম মিটিংয়ে দেরি করলে সেই খেলোয়াড়কে ২৪ ঘণ্টা ‘পিঙ্কি’ নামের পুতুলটি বহন করতে হতো! টিম মিটিং, স্পনসরদের সঙ্গে আলোচনা এবং শুভেচ্ছামূলক কোনো অনুষ্ঠানেও বহন করতে হতো ওই পুতুল।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে