
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পর্তুগালের মাদেইরা শহরের ফুনচালে রোনালদোর এক ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা কবে ঘটেছে, তা জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে দ্রুত এই ঘটনা ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলাকারী ভাস্কর্যের ওপর দাহ্য পদার্থ ঢালার পর র্যাপ মিউজিকের তালে তালে নেচেছেন। নিজেকে স্থানীয় ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের শেষ সতর্কবার্তা এটা।’ মাদেইরার পুলিশ এখনো তাঁকে হন্যে হয়ে খুঁজছে। যদিও সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
রোনালদোর যে ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে, সেটা তিনি ২০১৪ সালে উন্মোচন করেছিলেন। আগুন দ্রুত নিভে গেছে। তবে ভাস্কর্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটা এখনো স্পষ্ট নয়। সুদূর সৌদিতে বসে পর্তুগিজ ফরোয়ার্ড এই খবর পেয়েছেন কি না, তা জানা যায়নি। সে যা-ই হোক, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। ৫ মিনিটে আল নাসর ফরোয়ার্ড আবদুল রহমান ঘারিব গোল করেছেন।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। ৫০ মিনিটে গোলটি করেছেন রোনালদো। তাতে প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল এখন ৯৬০। ৬৮ মিনিটে দামাক ডিফেন্ডার জামাল হারকাস গোল করে শুধু ব্যবধানই কমাতে পেরেছেন।
দামাকের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট এখন ৩৭। ১৬ ম্যাচে দলটি জিতেছে ১২ ম্যাচ। ড্র করেছে ১ ম্যাচ। হেরেছে ৩ ম্যাচ। সমান ৩৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে আল আহলি সৌদি। তারাও খেলেছে ১৬ ম্যাচ। ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

‘জিতলেই সিরিজ’—দ্বিতীয় ওয়ানডের আগে এমন সমীকরণের সামনে ছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের আগেও এই সমীকরণ থাকলেও তাতে যোগ হয়েছে একটা ঝুঁকিও—‘হারলে সিরিজ হাতছাড়া’। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা এনেছে পাকিস্তান।
৮ ঘণ্টা আগে
উপহার নিয়ে খুশিতে ডগমগ তাসকিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাসকিনরা সিরিজ জিততে পারলে ঈদের আগে বাংলাদেশের দর্শকরাই বরং পাবে বিরাট এক উপহার।
১৪ ঘণ্টা আগে
হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
১৭ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
১৭ ঘণ্টা আগে