টানা দুই ম্যাচে ফিফটি করে এবারের বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছেন বিরাট কোহলি। আর এ দুই ম্যাচেই জয়ী দল ভারত। কোহলির এই দারুণ ফর্মকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলি ফর্মে থাকলেই ভারত ম্যাচ জেতে।
মেলবোর্নে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন কোহলি। এই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। এখনো পর্যন্ত তাঁকে (কোহলি) আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
ফর্মে থাকা কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘কোহলি এমন এক ধরনের খেলোয়াড়, যে ফর্মে থাকলেই ম্যাচ জেতে। এগুলো ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি পারফর্ম করবেন এবং দল জিতবে, এটার মানে হলো সবকিছু ভালোভাবে চলছে। কোহলি খুব দুর্দান্ত ফর্মে আছে।সে দারুণ ব্যাটিং করছে এবং ম্যাচ জিতছে।’
শুধু কোহলিই নন, ফর্মে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলির সঙ্গে রোহিত, সূর্যকুমারও ফিফটি করেছিলেন। ভারতের টপ অর্ডারকে তাই শক্তিশালী মনে করেন ইনজামাম। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘সূর্যকুমার ২৫ বলে ৫০ রান করেছে। রোহিতও ফিফটি করেছে। ভারতের টপ অর্ডারকে শক্তিশালী মনে হচ্ছে।’

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে