বিরাট কোহলি

ব্যর্থতার দিনেও রেকর্ড গড়লেন কোহলি
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে নিজের নামের পাশে আরও একটি মাইলফলক যোগ করেছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ভারতের হয়ে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রান করলেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন কোহলি।

প্রাণঘাতী পিচ নিয়ে কোহলি কী বলেছিলেন, মুখ খুললেন ডু প্লেসি
ওয়ান্ডারার্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার এক টেস্টে বিপজ্জনক পিচে ব্যাটারদের বারবার আঘাত পেতে দেখেছিলেন ফাফ ডু প্লেসিস। সেই পরিস্থিতিতে ভারতীয় ব্যাটারদের প্রতি বিরাট কোহলির কঠোর নির্দেশ কী ছিল, তা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।

রেকর্ড সেঞ্চুরিতে শচীনকে ছাড়ালেন কোহলি, ভারতের সহজ জয়
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।

মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কোহলি
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।












